Image description

ছাত্রদল নেতা আবিদুল ইসলাম আবিদ বলেছেন, বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলেমিশে গুপ্ত রাজনীতি করেছেন জামায়াত-শিবির। বিগত পলাতক সরকারের সংস্পর্শে থেকে ভোট চুরির কূট কৌশল শিখে ফেলেছে তারা। 

আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর তুরাগের কামারপাড়া হাইস্কুল এন্ড কলেজ মাঠ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আবিদ বলেন, আগামী ১২ তারিখের নির্বাচনে সারাদেশে ভোট চুরির পরিকল্পনা করছে জামায়াত-শিবির। এক জামায়াত নেতা ভোটের সিলসহ গ্রেফতার হয়েছে। বিএনপির প্রতিটি কর্মী সতর্ক থাকবেন তারা যেন অতিরিক্ত ব্যালট পেপার ও সিল নিয়ে ভোট কেন্দ্রে যেতে না পারেন। জামায়াত-শিবিরের ভোট চুরির পরিকল্পনা যে কোনোভাবে রুখে দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্র স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষার নির্বাচন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ঢাকা ১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান। 

এসময় বক্তব্য রাখেন মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন,  এম.কফিল উদ্দিন, মো. আফাজ উদ্দিন, তুরাগ থানা বিএনপির আহ্বায়ক মো. আমান উল্লাহ, হারুন অর রশিদ খোকা, চাঁন মিয়া বেপারী, জহির উদ্দিন, আবু তাহের খান, এ বি সিদ্দিক, উত্তরা পশ্চিম থানা বিএনপির আজমল হুদা মিঠু, আলমগীর হোসেন শিশির, মো. আলাউদ্দিন, মোস্তফা সরকার, যুবদলের মো. আমিনুল ইসলাম, মো. মিলন মিয়া প্রমুখ।