Image description

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ পরিস্তিতির মধ্যেই সৌদি আরব সফরে গেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) জর্জিয়া মেলোনি সৌদি আরবে পৌঁছান। এদিন তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রথম কোনো ইউরোপীয় ইউনিয়নের নেতা জেদ্দা সফরে গেলেন। দুই দিনের এই সফরে জর্জিয়া মেলোনি কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও যাবেন।

জর্জিয়া মেলোনির এই সফর পূর্বনির্ধারিত ছিল না। মূলত ইরানের হামলার শিকার মধ্যপ্রাচ্যে ইতালির বন্ধুপ্রতীম দেশগুলোর প্রতি সমর্থন জানাতেই এই সফর। একই সঙ্গে বিশজুড়ে জ্বালানি সংকট ও ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ইতালিতে জ্বালানি সরবারহ নিশ্চিত করতে এই সফরে এসেছেন জর্জিয়া মেলোনি।