কলামbk
আরও - বিশ্ব
সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: প্রধান বিচারপতি
বাংলাদেশ আস্তে আস্তে সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি বলেন, আগামী ২০ থেকে ৩০ বছরের মধ্যে বাংলাদেশের অবস্থান হবে সিঙ্গাপুর মালয়েশিয়ার মতো। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছে, তার সুফল আমরা পাচ্ছি। অর্থনৈতিক অর্জনসহ প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি।
ইবিতে ছাত্রী নির্যাতন: অন্তরাসহ ৫ জনকে বহিষ্কার
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হলে বহুল আলোচিত নবীন ছাত্রী ফুলপরীকে খাতুনকে র্যাগিংয়ের নামে নির্যাতনের ঘটনায় বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী সানজিদা সানজিদা চৌধুরী অন্তরাসহ তার চার সহযোগীকে ১ বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার ৫ মাস পর চূড়ান্ত এ রায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আদমদীঘিতে দাঁড়িয়ে থাকা ট্রাকে চলন্ত ট্রাকের ধাক্কা, নিহত ৩
বগুড়ার আদমদীঘিতে দুই ট্রাকের সংঘর্ষে চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে তিনটার দিকে উপজেলার মুরইল বাসস্ট্যান্ডের পূর্ব পাশের ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণ ও বন্যায় নিহত ৭
দক্ষিণ কোরিয়ায় ভারী বর্ষণে প্লাাবিত হওয়ায় সাতজন নিহত এবং তিনজন নিখোঁজ রয়েছে। কর্মকর্তারা শনিবার বলেছেন, একটি উপচে পড়া বাঁধের কারণে হাজার হাজার লোককে তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবের দাম্মামের হুফুফ শহরে একটি ফার্নিচারের কারখানায় অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশির মৃত্যু হয়েছে। এরই মধ্যে তাদের পরিচয় মিলেছে। শনিবার (১৫ জুলাই) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রিয়াদ থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে হুফুফ শহরের ইন্ডাষ্ট্রিয়াল এলাকায় শুক্রবার সন্ধ্যায় একটি সোফা তৈরি কারখানায় লাগা আগুনে ৯ জন কর্মী মারা গেছে।
পদত্যাগ করলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর পল
দেশের ফুটবলের প্রতি অসন্তোষ জানিয়ে পদত্যাগ করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলি। শনিবার (১৫ জুলাই) সকালে তার আবাসিক হোটেলে সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন তিনি। রোববার (১৬ জুলাই) ঢাকা ছাড়ার কথা রয়েছে ব্রিটিশ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান এই টেকনিক্যাল ডিরেক্টরের।
প্রেমের টানে চুয়াডাঙ্গায় চীনা যুবক, বিয়ে করল ফারিয়াকে
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের পর বাংলাদেশে ছুটে আসা যুবক-যুবতীর ঘটনা নতুন কিছু নয়। গত কয়েক বছরে দেশের বিভিন্ন জেলায় ঘটেছে এমন ঘটনা। চুয়াডাঙ্গাও এর ব্যতিক্রম নয়। এবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গয়েশপুর গ্রামের মেয়ে ফারিয়া সুলতানার ওরফে সোনিয়ার প্রেমের টানে ছুটে এসেছেন চীনা যুবক সাউই চুই। ইসলাম ধর্ম গ্রহণ করে করেছেন বিয়ে।
দেশের ১২ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় অথবা অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
পারিশ্রমিক বাড়ালেন ম্রুণাল
গত কয়েক বছরে বলিউডের পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। ‘সীতা রামাম’, ‘জার্সি’, ‘সুপার ৩০’-র মতো ছবিতে কাজ করে নিজেকে চিনিয়েছেন ম্রুণাল। শহিদ কাপুর, হৃতিক রোশানের মতো তারকাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেছেন বলিউড ছবিতে।
বিদ্যুৎ-পানি ব্যবহারে সাশ্রয়ী হতে বললেন প্রধানমন্ত্রী
‘পৃথিবীর বিভিন্ন দেশে পানির ব্যবহার সীমিত করা হয়েছে। সে সব দেশে কেউ গাড়ি ধুতে পারবে না, কেউ পাইপ দিয়ে বাগানে পানি দিতে পারবে না, অতিরিক্ত পানি ব্যবহার করতে পারবে না, অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করতে পারবে না। এরকম অনেক নির্দেশনা তাদের মেনে চলতে হচ্ছে। আমাদের দেশেও আমি চাই, সকলে অন্তত বিদ্যুৎ আর পানি ব্যবহারে সাশ্রয়ী হবেন। সাশ্রয়ী হলে আপনাদের বিলটাও কম আসবে। এখন থেকে আমরা সব বিলিং সিস্টেম ধীরে ধীরে ডিজিটালাইজড করে দেব। কাজেই এখানে ফাঁকি দেওয়ার কোন সুযোগই থাকবে না।’


















