বিগত আওয়ামী সরকারের সময়ে নিয়োগ পাওয়া সব সার ডিলার বাতিল করেছে সরকার। তাদের পরিবর্তে দ্রুত নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সংসদ লবিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, দেশের চলমান জ্বালানি সংকট সমাধানে দশ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সরকারি দল থেকে থেকে পাঁচজন এবং বিরোধীদল থেকে পাঁচজন সদস্য রাখা হবে। কমিটির নেতৃত্বে থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
চিফ হুইপ বলেন, বিরোধীদলীয় নেতার প্রস্তাবকে সমর্থন জানিয়ে জাতীয় সংসদে এ বিষয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে সংসদে সর্ব সম্মতক্রমে এ প্রস্তাব পাস হয়।