সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রদলের দুই সদস্যকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে সোমবার (৪ মে) এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন।
অব্যাহতিপ্রাপ্তরা হলেন, তিতুমীর কলেজ শাখার সদস্য মেহেদী হাসান চয়ন এবং ইমতিয়াজ হৃদয়।
সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরকারি তিতুমীর কলেজ শাখার সদস্য মেহেদী হাসান চয়ন এবং ইমতিয়াজ হৃদয়কে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।