Image description

রাজধানীর পল্টন থানা এলাকায় ব্লক রেইড দিয়ে সাতজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্ষিপ্ত বিচারে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল আনুমানিক ৪টা ৩০ মিনিটে গোয়েন্দা মতিঝিল বিভাগের মতিঝিল জোনাল টিম পল্টন থানাধীন দৈনিক বাংলা মোড় এলাকায় এই অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— জসিম উদ্দিন (১৯), মো. ইব্রাহিম (২১), মো. সোহাগ (২৬), তালহা ইসলাম রিদান (২০), মো. ডালিম (২৭), মো. ইয়ামিন (৩২) ও মো. ইউসুফ (২০)।

পরবর্তীতে তাদের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে সংক্ষিপ্ত বিচারে দুইজনকে ২০ দিনের ও পাঁচজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।