Image description

চিকিৎসাজনিত কারণে বর্তমানে ভারতে অবস্থান করছেন এক বাংলাদেশি। পবিত্র ঈদুল আজহায় দেশে যখন কোরবানির আনন্দে মুখর চারপাশ, তখন বিদেশ কাটছে তার নিঃসঙ্গ ও কষ্টের সময়।

এক ফেসবুক পোস্টে তার কষ্টের কথাগুলো লিখে তিনি জানান, পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারার কষ্টের পাশাপাশি সবচেয়ে বেশি বেদনাদায়ক হয়ে উঠেছে ছোট সন্তানের জন্য ঈদের দিনে সামান্য ভালো খাবারের ব্যবস্থাও করতে না পারা। গতকাল বিকেল থেকে আজ ঈদের নামাজের পর পর্যন্ত বিভিন্ন বাজার ঘুরেও তিনি এক থেকে দুই কেজি মাংস সংগ্রহ করতে পারেননি।

 

তার ভাষায়, প্রায় ৪০ কিলোমিটার পথ ঘুরেও গরুর মাংস তো দূরের কথা, এক কেজি খাসির মাংসও পাওয়া যায়নি। সন্তানের জন্য অন্তত ঈদের দিনে একটু ভালো খাবারের আয়োজন করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এমনকি মাংসের খোঁজে ব্যস্ত থাকতে গিয়ে মুরগি কেনার কথাও ভুলে যান তিনি।

 

আবেগঘন এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, এক-দুই দিন না খেলে হয়তো কিছু হবে না, কিন্তু জীবনের প্রথমবার ঈদও চলে গেল হেলায়, কোরবানিও চলে গেল হেলায়।

 

বিদেশে চিকিৎসা বা জীবিকার প্রয়োজনে অবস্থানরত অনেক প্রবাসীর কাছেই ঈদের সময় পরিবার থেকে দূরে থাকার কষ্ট নতুন নয়। তবে সন্তানের মুখে হাসি ফোটাতে না পারার অসহায়ত্ব যেন এই ঈদকে আরো বেশি বেদনাময় করে তুলেছে।