বসুন্ধরা কিংস অ্যারেনায় লড়াইটা ফর্টিস-রহমতগঞ্জের হলেও ম্যাচটা ছিল মামুনুলময়। বাংলাদেশি মিডফিল্ডারের শেষ ম্যাচ বলে কথা! বিদায়ের ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন তিনি। ম্যাচের বয়স যখন ২২ মিনিট তখনই আনুষ্ঠানিকতাও সারলেন।
এতে করে বাংলাদেশ ফুটবলে একটা অধ্যায়ের সমাপ্তি ঘটল।
দল হিসেবে মামুনুলকে জয় উপহার দিল ফর্টিস।
২০০৫ সালে ব্রাদার্সের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু হয় মামুনুলের। সেই শুরু এরপর ২১ বছর ধরে বাঁ পায়ের জাদুতে দর্শক-সমর্থকদের মোহবিষ্ট করে রেখেছেন। অনেক উত্থান-পতন দেখা মিডফিল্ডার আবাহনী-মোহামেডানের হয়ে তো খেলেছেনই, এর বাইরে প্রথম সারির প্রায় সব ক্লাবেই তার পদধূলি পড়েছে।
বিপরীতে ২০০৮ সালে বাংলাদেশের হয়ে অভিষেক হয় মামুনুলের। আর সর্বশেষ ম্যাচ খেলেছেন বুরুন্ডির বিপক্ষে ২০২০ সালে।