Image description

জাপান সফরের উদ্দেশে শনিবার (২ মে) রাতে বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা ত্যাগ করবেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে এক সপ্তাহের জন্য তার ঢাকা ছাড়ার কথা রয়েছে। 

শুক্রবার (১ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

২ মে রাত ৩টার ফ্লাইটে তার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান। 

তিনি আগামী ৯ মে সফর শেষে ঢাকায় ফিরবেন বলে জানা গেছে।