Image description
 

বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, সাকিব আল হাসান আমাদের দলের সেরা ক্রিকেটার। সে দীর্ঘদিন দেশের ক্রিকেটে তত.

 

আজ সোমবার এ নিয়ে নান্নু বলেন, ‘সাকিব বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। তবে এই জায়গায় দাঁড়িয়ে বলা মুশকিল যে, সে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা নির্বাচক প্যানেল ও টিম ম্যানেজমেন্ট ঠিক করবে। ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থা, ঘরোয়া ক্রিকেট খেলতে পারবে কি না, এসব মিলে ওরা সিদ্ধান্ত নেবে।’

পরে বিসিবি ও ক্রিকেট অঙ্গনের অস্থিরতা নিয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘‘এখন তো সব কিছুই সুন্দরভাবে… যেহেতু নির্বাচিত সরকার কাল শপথ নিচ্ছে। আমরা চাইব সব সুন্দরভাবে হোক। কিছু বিষয়ে মনোমালিন্য চলছে। এগুলোর সমাধান অবশ্যই করতে হবে। সবার আগে বাংলাদেশ। এ জিনিস মাথায় রেখে এগোতে হবে। আমরা চাই সব ঠিকভাবে এগিয়ে যাক, খেলার সঙ্গে আপোষ না হোক।’’