ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নেবেন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায়। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ২৯৬ জন এমপির শপথ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) শপথ অনুষ্ঠান ঘিরে তথ্য মন্ত্রাণালয় থেকে এসব কথা জানিয়েছে।
বলা হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে। শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য মঙ্গলবার দুপুর ১২টার পর হতে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।
এদিকে, জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪ জেলায় বড় স্ক্রিনে শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে।