শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ মো. রাশেদুল ইসলাম রাশেদ বলেছেন, ‘অভাবের কারণে যারা চাঁদাবাজি করেন, তারা গোপনে আমার সঙ্গে দেখা করুন। তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব।
আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘অভাবের কারণে যারা চাঁদাবাজি করেন, তারা গোপনে আমার সাথে দেখা করুন। কর্মসংস্থানের ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।’
এ ছাড়া বিভিন্ন বক্তব্যে তিনি বলেন, ‘শেরপুরে কোথাও চাঁদাবাজির ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করার জন্য। প্রশাসনের সহযোগিতা নিয়ে এসব অপতৎপরতা প্রতিহত করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে যেখানে চাঁদাবাজির চেষ্টা হবে, সেখানে স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার কথাও উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে হাফেজ রাশেদুল ইসলাম ১ লাখ ৩০ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হন।