Image description

হঠাৎ সফরে বান্দরবানের লামা ও আলীকদমে গিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।  রবিবার আকস্মিকভাবে বান্দরবানের পাহাড়ি জনপদ লামা ও আলীকদম উপজেলায় দেখা গেছে তাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন দুপুরে তিনি উপজেলার ইয়াংছা চেকপোস্ট সংলগ্ন একটি মসজিদে জোহরের নামাজ আদায় করেন। পরে তাকে লামা বাজারে এবং পরে আলীকদম বাজারে ঘুরতে দেখা যায়।

ব্লু জিন্স পেন্ট, কালো জার্সি এবং মুখে মাস্ক পরে তিনি ঘুরে বেড়ান। তার সঙ্গে কয়েকজন সঙ্গী ছিলেন। আকস্মিকভাবে কেন তার এই সংক্ষিপ্ত সফর—এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেনি।

 

এনসিপির লামা উপজেলা সমন্বয়কারী মো. নাজমুল হোসেন জানান, এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর এ সফর সম্পর্কে সাংগঠনিকভাবে কিছুই জানানো হয়নি।

পরে তাঁর সফরের বিষয়ে তিনি জেনেছেন। এটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত সফর।

 

এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর আকস্মিক এ সফর লামা ও আলীকদম উপজেলার বাসিন্দাদের মাঝে কৌতূহলের সৃষ্টি করেছে।