বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। লেফটেনেন্ট জেনারেল কামরুল হাসানকে সশস্ত্র বাহিনী বিভাগ থেকে বিদেশে রাষ্ট্রদূত পদে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এদিকে লেফটেনেন্ট জেনারেল মাইনুর রহমানকে আর্টডক থেকে সিজিএস পদে পদায়ন, ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে প্রিন্সিপাল স্টাফ অফিসার, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল জেড এম এমদাদুল ইসলামকে চট্টগ্রামস্থ ইবিআরসি-তে পদায়ন, ইবিআরসির মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিমকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং ডিজিএফআই-এ সংযুক্ত ব্রিগ্রেডিয়ার জেনারেল হাফিজুর রহমানকে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি পদে পদায়ন করা হয়েছে।
শীর্ষনিউজ