Image description
 

সিরাজগঞ্জের শাহজাদপুরে মা-বাবার সঙ্গে অভিমান করে দশম শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

 

জানা গেছে, উপজেলার চরকৈজুরী নতুন পাড়া গ্রামের সাইদুল সরকারের মেয়ে লামিয়া খাতুন (১৬) সোমবার দুপুরে তার শোয়ার ঘরে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন টের পেয়ে কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন ছুটে যায়। পরে পুলিশে খবর দিলে শাহজাদপুর থানার এসআই মন্তাজ আলী ও এসআই এমদাদুল পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।

 

এ বিষয়ে শাহজাদপুর থানার এসআই মন্তাজ আলী বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্ত শেষে রিপোর্ট অনুযায়ী বিস্তাারিত জানা যাবে।