Image description

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল বলেছেন, ‘শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে চাননি, জনগণ তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। জনগণ বিএনপিকে দেখেছে। শেখ হাসিনার মতো মানুষ হত্যা করে বিএনপি ক্ষমতায় থাকবে না, তা এ দেশের মানুষ জানে।’

সোমবার (৯ জানুয়ারি) বিকেলে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিকের সমর্থনে আয়োজিত নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

 

তিনি বলেন, ‘যেদিন এই দেশের জনগণ বলবে আমরা তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করি না, সেদিন থেকে তিনি জনতার ক্ষমতা জনতার হাতে দিয়ে চলে আসবেন। তিনি ক্ষমতার দরজা বন্ধ করবেন না।’

সোহেল বলেন, ‘যারা বিএনপির নামে গিবত বলে বেড়াচ্ছে। আপনারা জানেন গিবত করা কত বড় অপরাধ।

তারা বলে দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাত পাওয়া যাবে। আমাদের প্রিয় নবী কী কোনো দিন জান্নাতের টিকিট বিক্রি করেছেন? তারা কত বড় ভণ্ড ও প্রতারক। বছরের পর বছর বিএনপিকে দেখে মানুষের বিএনপির প্রতি আস্থা তৈরি হয়েছে। মানুষ জানে বিএনপি কারো গোলামি করে না।
দ্বিতীয় কারণ হলো জনগণ তারেক রহমানকে চেনেন।’

 

তিনি চাঁদপুর-৩ আসনের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে ১২ ফেব্রুয়ারি ভোট দিয়ে নির্বাচিত করার জন্য আহ্বান জানান। এ সময় চাঁদপুর-৩ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বিভিন্ন পর্যায়ের নেতকর্মীরা।