Image description

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিং করারও সুযোগ নেই। তবে কোথাও কোথাও ঝড়ের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনে সমস্যা সৃষ্টি হলে সাময়িক বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানে বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন।

বৃহস্পতিবার (২৮ মে) যশোর ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে তিনি এসব কথা বলেন।

যশোর ঈদগাহে প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৭টায়। এতে আরও অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এবং যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শীর্ষনিউজ