Image description

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। প্রতিষ্ঠানটি ‘ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)’ পদে কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন আজ (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে শুরু হয়েছে, যা চলবে ২৭ মে রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

 

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ পুলিশ

 

পদের নাম: ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এএসআই-নিরস্ত্র)

 

পদসংখ্যা: নির্ধারিত নয়

 

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী)

 

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন

 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

 

বৈবাহিক অবস্থা: অবশ্যই অবিবাহিত হতে হবে

 

প্রার্থীর বয়স: ১৮-২২ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান বা নাতি-নাতনি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর পর্যন্ত শিথিলযোগ্য

 

আবেদনের যোগ্যতা

 

  • এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে
  • এসএসসি বা সমমানের এবং এইচএসসি বা সমমানের পরীক্ষায় জিপিএ ন্যূনতম ৩.৫ বা সমমান থাকতে হবে
  • কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে

 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিককরে User ID ও Password দিয়ে লগইন করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন

 

আবেদন পদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতেএখানে ক্লিক করুন।