Image description

ঈদযাত্রা উপলক্ষে ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ যুক্ত করা হয়েছে। ঢাকা-সিলেট-ঢাকা রুটে চলাচলকারী জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ননস্টপ চলাচলকারী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীদের জন্য বিশেষ কোচ সংযুক্তকরণের এই সার্ভিস চালু করা হয়।

 

সোমবার (২৫ মে) কমলাপুর রেলওয়ে স্টেশনে থেকে ছেড়ে যাওয়া জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনে যুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের বিদায় জানানোর মাধ্যমে এ সার্ভিসের উদ্বোধন করেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন।

 

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) মো. নাজমুল হাসান, মহাব্যবস্থাপক (পূর্বাঞ্চল) সুবক্তগীন, বিভাগীয় রেলওয়ে ম্যানেজার, ঢাকাসহ বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এ সময় তারা যাত্রীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান।

 

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস (৭৮৭) আজ ঢাকায় পৌঁছালে সংযুক্ত বিশেষ কোচের নারী যাত্রীদের স্বাগত জানাবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম।

 

সোমবার (২৫ মে) থেকে ঈদের আগের তিন দিন, অর্থাৎ আগামী বুধবার (২৭ মে) পর্যন্ত এ সেবা অব্যাহত থাকবে।