Image description

গুপ্ত সংগঠনের নামে কেউ ষড়যন্ত্র করে বিএনপির সরকারকে টলাতে পারবে না বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

তিনি বলেছেন, ‘জামায়াতের ইন্ধনে অন্তর্বর্তী সরকার নির্বাচন বানচালের চেষ্টা করছিল। কিন্তু জনগণের সমর্থন থাকায় বিএনপি সেই ষড়যন্ত্র মোকাবেলা করে ক্ষমতায় এসেছে।’

সোমবার (১৮ মে) দুপুরে নবাবগঞ্জের কলাকোপা খাদ্যগুদামে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানের এসব কথা বলেছেন তিনি।

অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম। সঞ্চালনায় ছিলেন খাদ্য কর্মকর্তা হাফসা হাই।

আশফাক বলেছেন, ‘সরকারের মাত্র তিন মাস। এ সময়ের মধ্যে রাজনীতির নামে গুপ্তরা অস্থির হয়ে ফেইক আইডি দিয়ে প্রধানমন্ত্রীসহ সরকারের নানা কাজের সমালোচনা করে বিভ্রান্তি ছড়াতে মরিয়া হয়ে উঠেছে। তাদের এ অপচেষ্টা কখনো সফল হবে না।’

এ সময় তিনি আরও বললেন, ‘১ হাজার ৮২ টন ধান এবং ৮০১ টন চাল সংগ্রহে যেন প্রান্তিক কৃষকদের প্রাধান্য দেওয়া হয়। কোনো মধ্যস্বত্তভোগী যাতে এ সুবিধা নিতে না পারে সেই বিষয়ে নজর রাখতে হবে।’