দেশের সকল নাগরিকের জন্য সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন বেআইনি হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
সোমবার এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এই আদেশ দেন হাইকোর্ট বেঞ্চ।
সেইসঙ্গে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন তদারকি, পর্যবেক্ষণ ও দিকনির্দেশনা প্রদানের জন্য কেন সরকারকে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হবে না; এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেন এক মাসের মধ্যে একটি স্বাধীন কমিটি গঠন করার নির্দেশ দেওয়া হবে না, রুলে সেটিও জানতে চাওয়া হয়েছে।
এছাড়া, স্বাধীন কমিশন গঠনের বিষয়ে তিন মাসের মধ্যে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন হাইকোর্ট।