Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) শিক্ষার্থীদের আন্তর্জাতিক ভাষা দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চাইনিজ ভাষা শিক্ষা কোর্স চালু করেছে। কনফুসিয়াস ইনস্টিটিউটের সহযোগিতায় আয়োজিত এ কোর্সে প্রাথমিকভাবে ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

এ উপলক্ষে আগামীকাল রবিবার (১১ মে) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদস্থ মোজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে কোর্সটির ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম। এছাড়া উপস্থিত থাকবেন ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, এজিএস মহিউদ্দিন খান, ইনস্টিটিউট অব মডার্ন ল্যাঙ্গুয়েজেস (আইএমএল)-এর পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবসার কামাল এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইয়াং হু।

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে আরও আমন্ত্রিত অতিথি ও ডাকসুর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থীদের বিদেশি ভাষা শিক্ষায় আগ্রহী করে তুলতে এবং আন্তর্জাতিক পর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে আরও শিক্ষার্থীকে বিদেশি ভাষা শিক্ষার আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।