ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্ধারিত কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার করা হয় দীপকেকে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লহরা দো তিরঙ্গা’ কর্মসূচিকে ঘিরে দিল্লির কেন্দ্রস্থলে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় জমায়েত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে অভিজিৎ দীপকের বাসভবনে গিয়ে তাকে সতর্ক করেছিল পুলিশ। অনুমতি ছাড়া জমায়েত করলে আইনি পদক্ষেপ করা হতে পারে বলেও জানানো হয়েছিল।
এর পরেও তিরঙ্গা যাত্রার জন্য অভিজিৎ বাড়ি থেকে বেরোলেই প্রথমে পুলিশ তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু নিজের আন্দোলনে অনড় থাকার জন্য আটক করা হয় তাকে। অভিজিৎকে আটক করার পর ককরোচ দলের সমর্থকরা পুলিশের গাড়ির উপর উঠে স্লোগান দিতে থাকেন। প্রত্যেককেই আটক করেছে পুলিশ।