Image description

অপতথ্য ও গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী বলেছেন, সাম্প্রতিক সময়ে অপতথ্যের সবচেয়ে বড় শিকার প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপিকে নিয়ে ১ হাজার ১৫৮টি এবং প্রধানমন্ত্রীকে জড়িয়ে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নতুন সদস্য বরণ অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সালেহ শিবলী বলেন, সাংবাদিকদের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করা অন্যায় নয়। তবে পক্ষপাতদুষ্ট হয়ে সত্য গোপন করা ঠিক নয়। সত্য প্রকাশের পর সাংবাদিকেরা যেকোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারেন।

তিনি বলেন, সাংবাদিকতার বিস্তারের সঙ্গে দায়িত্বহীনতাও বেড়েছে। এতে সংবাদের গ্রহণযোগ্যতা কমেছে। অপতথ্য ঠেকাতে সঠিক আইন প্রয়োজন।

সাংবাদিকেরা দায়িত্বশীল ভূমিকা পালন করলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপতথ্য কমে আসবে উল্লেখ করে সব গণমাধ্যমকে ফ্যাক্টচেক অনুষ্ঠান চালুর পরামর্শ দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব।

২০২৪ সালের ৫ আগস্টের পর কথা বলার স্বাধীনতা এবং গুম-খুনের শিকার না হওয়ার নিশ্চয়তা মিলেছে বলেও মন্তব্য করেন সালেহ শিবলী।