Image description

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরানের সংশোধিত প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। আজ সোমবার রয়টার্সকে এমনটাই জানিয়েছেন পাকিস্তানি এক সূত্র। তিনি সতর্ক করে বলেছেন, মতপার্থক্য কমানোর জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোর হাতে ‘খুব বেশি সময় নেই’।

পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই নিশ্চিত করেন, তেহরানের অবস্থান ‘পাকিস্তানের মাধ্যমে মার্কিন পক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে’। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর ছয় সপ্তাহব্যাপী যুদ্ধের প্রেক্ষাপটে বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর রয়েছে। তবে পাকিস্তানের মধ্যস্থতায় চলা আলোচনা স্থবির হয়ে পড়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এখন ‘টিকে থাকার শেষ পর্যায়ে’ রয়েছে যুদ্ধবিরতি।

সংশোধিত প্রস্তাবের কোনো বিস্তারিত তথ্য দেয়নি পাকিস্তানি সূত্র। মতপার্থক্য দূর করতে সময় লাগবে কি না— এমন প্রশ্নে সূত্র বলেছেন, পক্ষগুলো ‘বারবার নিজেদের অবস্থান পরিবর্তন করছে’। আরও যোগ করেন, ‘আমাদের হাতে খুব বেশি সময় নেই।’