Image description

ইরানের বিদ্যুৎকেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে সামরিক হামলা স্থগিত করার বিষয়ে ট্রাম্পের ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১৩ শতাংশেরও বেশি কমেছে।

 

সোমবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

 

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি প্রায় ১৭ ডলার বা ১৫ শতাংশ কমে ৯৬ ডলারে নেমে এসেছে। অর্থাৎ ব্রেন্টের দাম কমেছে ১৫ শতাংশ। অপরদিকে ইউএস টেক্সাস ইন্টারমেডিয়েটের (ডব্লিউটিআই) দাম প্রতি ব্যারেল ১৩ ডলার কমে গেছে, যা আগের দামের তুলনায় ১৩ দশমিক ৫ শতাংশ কম। এই হিসাবে তেলের দাম ব্যারেলপ্রতি ১৩ ডলার বা ১৩ দশমিক ৫ শতাংশ কমে ৮৫ দশমিক ২৮ ডলারে নেমে এসেছে।

 

বিশ্বের মোট জ্বালানি তেল ও এলএনজি সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালানোর পর থেকে প্রণালিটি তারা প্রায় বন্ধ করে দিয়েছে। ফলে যুদ্ধ শুরুর পর বিশ্ব বাজারে তেলের দাম ব্যারেলে ১০০ ডলার ছাড়িয়েছে। কখনও কখনও তা যুদ্ধের আগের তুলনায় ৫০ শতাংশের বেশি বেড়েছে।