ঢাকায় ভারতীয় হাইকমিশনের আয়োজিত ইফতার মাহফিলে অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতারা। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দলটি জানায়, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ওই অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইফতার মাহফিলে দেশের রাজনীতিবিদ ও দেশের বিশিষ্ট নাগরিকেরা অংশগ্রহণ করেন