Image description

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১ মার্চ) বিকেল ৩টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে।

কর্মসূচিতে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর ব্যাপক হামলা চালিয়েছে। এ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নিহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে আজ রোববার (১ মার্চ) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী বিক্ষোভ মিছিল পালন করবে।’ বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে অনুষ্ঠেয় এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও মহানগরীর শীর্ষ নেতারা অংশ নেবেন বলে জানানো হয়েছে।

 

ইরানে ন্যাক্কারজনক হামলা ও সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

তারিখ: ১ মার্চ ২০২৬
স্থান: বায়তুল মোকাররম উত্তর গেট
সময়: বিকাল ৩টা
সবাইকে দলে দলে অংশ নেওয়ার অনুরোধ।
May be an image of text that says