Image description
 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই। সোমবার রাতে ফেসবুক পোস্ট তিনি এ কথা বলেন।

 

জামায়াত আমির লেখেন, ‘জুলাই অভ্যুত্থানের লাল রক্তের উপর দাঁড়িয়ে আগামীকাল থেকে সংসদীয় রাজনীতির নবযুগের সূচনা কীভাবে হয়, গোটা জাতি তা দেখার অপেক্ষায়।

 

 

প্রিয় দেশবাসী, আপনাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন।

এবার জনগণের লুণ্ঠিত অধিকার ফিরিয়ে আনার লড়াই।

চলো একসাথে গড়ি বাংলাদেশ।’