Image description
 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করবে না বিএনপি।

তিনি বলেন বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত, দিনটিকে জাতীয় শোক দিবস ঘোষণার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর জন্য ওয়ান রেস্ক, ওয়ান পেনশন চালু করা হবে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর হোটেল রেডিসন ব্লুতে অবসরপ্রাপ্ত সামরিক বাহিনী সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর হারানো গৌরব সেনাবাহিনীকে রক্ষা করতে, বিএনপি ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে কখনও রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেয়া হবে না এবং সেনাবাহিনীর জন্য ওয়ান রেঙ্ক ওয়ান পেনশন চালু করবে বিএনপি।
বিএনপির চেয়ারম্যান বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন জিয়াউর রহমান। জনগণের রায়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সেনাবাহিনীর সকল দাবি দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, সেনাবাহিনী রাজনীতিতে সচেতন হবে, কিন্তু রাজনীতির চাদরে যাতে আচ্ছাদিত না হয় সে বিষয়ে সেনাবাহিনীর সকল সদস্যকে সতর্ক থাকা জরুরি।
বিএনপির চেয়ারম্যান বলেন, ২০০৯ সালে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড পরিকল্পিত। দিনটিকে জাতীয় শোক দিবস বা সেনা দিবস করার পরিকল্পনা রয়েছে আমাদের। বিএনপি রাষ্ট্র ক্ষমতার সুযোগ পেলে বিডিআরের নাম পুনর্বহাল করা হবে বাহিনীটিকে।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদের কবলে পড়ার পর স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল। বিএনপি সব সময় স্বাধীনতা সার্বভৌমত্বের শক্তি।

শীর্ষনিউজ