সরকারি কর্মচারি আচরণ বিধিমালা লঙ্ঘন করে রাজনৈতিক দলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অব্যাহত পোস্ট এবং শেয়ার করে আসছেন ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর নাছির হোসাইন সোহেল। তিনি বর্তমানে চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া দক্ষিণ ইউনিয়নে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে কর্মরত।
তিনি তার ব্যাক্তিগত ‘Nasir Hosain Sohel’ নামে ফেসবুক একাউন্টে প্রতিদিন পোস্ট করেন এবং অন্যজনের দেয়া পোষ্ট এর উপরে বিভিন্ন উস্কানিমূলক এবং প্রশ্নবোধক বাক্য লিখেন।
সরকারি কর্মচারিদের বিধান বলা হয়েছে- কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে নিয়মিত পোস্ট, ভিডিও ও কটুক্তিমূলক মন্তব্য ছড়িয়ে দেয়া ‘সরকারি কর্মচারি (আচরণ) বিধিমালা, ১৯৭৯ এর বিধি ২৫ (১) ও বিধি ২৫ (৩) এর পরিপন্থি। পাশাপাশি সরকারি কর্মচারি (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ২ (খ) মোতাবেক অসদাচরণ এর সামিল।
নাছির হোসেন সোহেল নামে সরকারি কর্মচারি উল্লেখিত বিধান লঙ্ঘন করে প্রতিনিয়ত এই ধরণের কার্যক্রম অব্যাহত রেখেছেন। তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট দেখে ওইসব স্ক্রিনসর্ট দিয়ে সংরক্ষণ করা হয়। তবে তার সাথে এই বিষয়ে কথা বলার পর তিনি ওইসব পোস্ট তার একাউন্টের টাইমলাইন থেকে ডিলিট করা শুরু করেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত আনুমানিক পৌনে ১০টার দিকে তার সাথে এই বিষয়ে কথা হয়। নাছির হোসেন সোহেল বলেন, সরকারি কর্মাচির এই ধরণের পোস্ট করতে পারে না। এটা তার করা ঠিক হয়নি।
তবে খোঁজ নিয়ে জানাগেছে, নাছির হোসেন সোহেল বর্তমান সময়ে না, পূর্ব থেকে সামাজিকযোগাযোগ মাধ্যমে এই ধরণের পোস্ট দিয়ে আসছেন। তাকে প্রায় সময় জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগে নানা কাজে এসে দালালি করতে দেখা যায়। সে নিজেকে বাপাকা কেন্দ্রিয় কমিটির সভাপতি দাবী করে প্রভাব বিস্তার করে আসছেন।