Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১টি ছাত্র হলে কমিটি ঘোষণা করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

সোমবার (৪ মে) রাতে সংগঠনটির রাবি শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ-হিল-গালিবের স্বাক্ষরে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়।

‎ঘোষিত তালিকায় প্রতিটি হলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম উল্লেখ করা হয়েছে। আগামী এক বছরের জন্য এই কমিটি কার্যকর থাকবে বলে সেখানো জানানো হয়।

‎রাবি ক্যাম্পাসে ছেলেদের হল আছে ১১টি। মেয়েদের আছে ছয়টি। শুধু ছেলেদের হলগুলো নিয়েই কমিটি করা হয়েছে।

এদিকে চব্বিশের গণ-অভ্যুত্থানের পর ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে’র নাম পরিবর্তন হয়ে ‘বিজয়-২৪’ হলেও ঘোষণায় ‘বঙ্গবন্ধু হল’ ব্যবহার করা হয়েছে। ওই হলে তানভির আহমেদকে সভাপতি এবং তামিম হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

অন্যান্য হলগুলোর মধ্যে ‎শের-ই বাংলা ফজলুল হক হলে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে যথাক্রমে শুভ্র দেব সাহা ও মোবাশ্বির রায়হান রাফির নাম রয়েছে।

শাহমখদুম হলে এলাহি শেখ ও এহসান আহমেদ আকাশ, নবাব আব্দুল লতিফ হলে মাসুদুর রহমান ও আব্দুল জলিল চৌধুরী, সৈয়দ আমির আলী হলে গোলাম কিবরিয়া ও মশিউর রহমান মিহাদ, শহীদ হবিবুর রহমান হলে রাইসুল ইসলাম আকাশ ও সোহান হাসান, মতিহার হলে ডালিম মির্জা ও আব্দুল্লাহ শোয়াইব, মাদার বখ্স হলে শামীম সিকদার ও ফজলে রাব্বী, জিয়া হলে মাজেদুল ইসলাম মৃদুল ও তানজিল হাসান সুমন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে কামরুল হাসান ও মোস্তাফিজুর রহমান তুষার এবং শহীদ শামসুজ্জোহা হলে রাহাত হাসান খান রাহাত ও আব্দুল্লাহ আল আজমীর নাম উল্লেখ করা হয়েছে।