পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৩টি আসনের মধ্যে ২০৬ আসনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভবানিপুর আসনে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন বিজেপির শুভেন্দু অধিকারী। মমতার বিরুদ্ধে তার এ বিজয়কে তিনি অভিহিত করেছেন হিন্দুত্ববাদীদের জয় হিসেবে।
শুভেন্দুর দাবি, মমতাকেই ভোট দিয়েছে মুসলিমরা। তাকে মুসলিমরা ভোট দেয়নি। তা সত্ত্বেও তিনি ১৫ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
এই পরাজয়ের মাধ্যমে রাজনীতি থেকে মমতার অবসর হয়েছে বলেও মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী।
সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী শুভেন্দু বলেছেন, ‘মুসলিমরা তাকে প্রকাশ্যেই ভোট দিয়েছে। ৭৭ নম্বর ওয়ার্ডে যেসব মুসলিম ভোট দিতে এসেছিলেন, তারা সবাই মমতাকেই ভোট দিয়েছে। আমাকে হিন্দু, শিখ, জৈন এবং বৌদ্ধরা আশীর্বাদ করেছেন বলে জয়ী হয়েছি। এটি মূলত হিন্দুত্ববাদেরই জয়।’