Image description

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে, আজ বৃহস্পতিবার দেশটিতে পবিত্র রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে এবং কাল শুক্রবার উদ্যাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
গালফ নিউজ জানিয়েছে, বুধবার শাওয়ালের নতুন চাঁদ দেখা না যাওয়ায় শুক্রবার ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। এর আগে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দেশটিতে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। সাধারণত, সৌদি আরবের একদিন পর দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়। এই হিসেবে আগামী শনিবার দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ঈদের তারিখ ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার।
এদিন হিজরি ১৪৪৭ সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা ও ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ওই বৈঠক থেকেই দেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করা হবে।