Image description

ইসরাইলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে ভূপাতিত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি ব্যক্তিগত বিমান ‘ব্যাপকভাবে’ ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার ইসরাইল বিমানবন্দর কর্তৃপক্ষ এ খবর জানায়।

গত কয়েক দিনে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুন ধরে গিয়েছিল।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের চারটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

যুদ্ধের শুরুর দিকে কুয়েতে দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা ‘ভুলবশত’ গুলি করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। পরে ইরাকে যুক্তরাষ্ট্রের জ্বালানি পরিবহনকারী (রিফুয়েলিং) একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়।

সূত্র: আল–জাজিরা