Image description

দুই ভাইয়ের পারিবারিক ও জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের দুই মোরগের পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বড় ভাইয়ে বিরুদ্ধে। এমন ঘটনা ঘটেছে সুনামগঞ্জের সদর উপজেলার নারায়ণতলা খাসপাড়া গ্রামে। মুরগি ও মুরগি ছানার পা ভাঙার ঘটনার বিচার চেয়ে থানায় হাজির হয়েছেন ছোট ভাই আঙ্গুর মিয়া।

 

রোববার (১ মার্চ) দুপুরে বড় ভাই আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন ছোট ভাই মুরগির মালিক আঙ্গুর মিয়া।

 

তিনি সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের নারায়ণতলা খাসপাড়া গ্রামের বাসিন্দা।

 

আঙ্গুর মিয়া বলেন, আমার বড় ভাই আব্দুর রাজ্জাকের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছে। বিরোধের জের ধরে আমার দুটি মোরগের পা লাঠি দিয়ে আঘাত করে ভেঙে দিয়েছে। এর আগেও এভাবে আরও ১৮টি মুরগির বাচ্চা পিটিয়ে মেরে ফেলে তারা। আমি এর সুষ্ঠু বিচার চাইতে থানায় লিখিত অভিযোগ করেছি। আশা করি, ওসি ন্যায়বিচার করে দেবেন।

 
 

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, পা ভাঙা আহত দুটি মুরগি নিয়ে একজন থানায় এসেছিলেন। তিনি তার আপন বড় ভাইয়ের বিরুদ্ধ একটি লিখিত অভিযোগ করেছেন। ঘটনাটি তদন্তের জন্য একজন এসআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।