Image description

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ইরানের কঠোর হমলা চলবে। খবর আলজাজিরার

রোববার এক বিবৃতিতে ইরানের প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে যাবো।’

 

তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোর আঘাত হানতে থাকবে, শত্রুদের সামরিক ঘাঁটি ধ্বংস করতে থাকবে।

 

ইরানের প্রেসিডেন্ট আরো বলেন, ‘বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলি খামেনিন শাহাদাত ছিল বছরের পর বছর ত্যাগের চূড়ান্ত পরিণতি।’