প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ভোট দিয়ে সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ২৭ মিনিটের দিকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট দেয়ার পর প্রধান উপদেষ্টা সাংবাদিকদের বলেন, “আজকে মহা আনন্দের দিন। আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিনব্যাপী আজকে আমরা এ জন্মদিন উৎসব পালন করবো। এটার মাধ্যমে আমরা অতীতকে সম্পূর্ণ বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, তা সম্পূর্ণভাবে বর্জন করলাম।”
এসময় তিনি সবাইকে গণভোট দেয়ারও আহ্বান জানান এবং ‘ঈদ মোবারক’ জানিয়ে বিদায় দেন।
শীর্ষনিউজ