Image description

জীবনের প্রথম ভোট দিতে এসে উচ্ছ্বাসে ভাসলেন নরসিংদী সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শাহিন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ আড়াইহাজারের পাঁচরুখী হাজী সাহেব আলী ফকির উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তিনি বলেন, প্রথম প্রেমের সময় যে অনুভূতি পেয়েছিলাম, আজ সেই একই অনুভূতি প্রথম ভোট দিয়ে পাচ্ছি। এটি স্মরণীয় মুহূর্ত।

তিনি আরো বলেন, বিগত সময়ের ঘটনা আমরা দেখেছি, কিন্তু সেই ইতিহাসের সাক্ষী হতে পারিনি।

আজ প্রথমবার ভোট দিয়ে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পেরেছি। তাই আমার ভোটের অনুভূতিটি জীবনে বিশেষ স্মরণীয় হয়ে থাকবে।

শাহিন তার প্রত্যাশার কথাও প্রকাশ করেন, আমি আশা করি এই ভোটের মাধ্যমে বাংলাদেশের নতুন সূর্য উদয় হবে এবং সমস্ত জুলুম ও অত্যাচার শেষ হবে।