Image description
 

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ইসলামপুর বাজারে বিএনপি জোটের খেঁজুর গাছের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া-২ এর বুধন্তি ইউনিয়ন বিএনপির আয়োজনে সমাবেশে বুধন্তি ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুব আলমের সভাপতিত্বে ও জেলা তরুণ দলের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান হেলালের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

বক্তব্যে তিনি বলেন, খেঁজুর গাছকে ভোট দিয়ে তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জুনায়েদ আল হাবিব আওয়ামী লীগের আমলে অনেক অত্যাচার সহ্য করেছেন। প্রায় ২৪ মাস কারাগারে ছিলেন। উনাকে নির্বাচনে বিজয়ী করতে সবাই কাজ করতে হবে।

এসময় আরও বক্তব্য রাখেন বুধন্তি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নাজমুল হক, কোতোয়ালি থানার বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ, ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল মিয়া, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শেখ মোহাম্মদ শামিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল, তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি নয়ন মিয়া, শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ, সামছুল হক, উলামা দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাঈনুল হোসেন চপল, সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সৌদি আরব বিএনপি নেতা আমিনুল ইসলাম মুচন প্রমুখ।

বিডি প্রতিদিন