Image description
জামায়াত আমীর ড. শফিকুল রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে গ্রেপ্তারকৃত ছাওয়ার আলমের যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ছাওয়ার আলমের কম্পিউটার ও মোবাইল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। সরকারি কর্মকর্তা গ্রেপ্তারের প্রক্রিয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের অনুমতি নিয়ে তাকে আটক করা হয়েছিল। তদন্তে স্বার্থে জামায়াত আমিরের মোবাইল ফরেনসিক করা বলে জানান তিনি। তাকে গ্রেপ্তার দেখানোর মত কোনও প্রমাণ পেয়েছে কি না এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, ‘যথেষ্ট প্রমাণ আছে।’

জামায়াত আমীর ড. শফিকুল রহমানের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাকের বিষয়ে গ্রেপ্তারকৃত ছাওয়ার আলমের যথেষ্ট প্রমাণ আছে বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম। বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে ডিএমপির মিডিয়া সেন্টারে জরুরী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত ছাওয়ার আলমের কম্পিউটার ও মোবাইল ডিভাইস ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে।

সরকারি কর্মকর্তা গ্রেপ্তারের প্রক্রিয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, রাষ্ট্রপতি কার্যালয়ের অনুমতি নিয়ে তাকে আটক করা হয়েছিল। তদন্তে স্বার্থে জামায়াত আমিরের মোবাইল ফরেনসিক করা বলে জানান তিনি।

তাকে গ্রেপ্তার দেখানোর মত কোনও প্রমাণ পেয়েছে কি না এমন প্রশ্নে শফিকুল ইসলাম বলেন, ‘যথেষ্ট প্রমাণ আছে।’