স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কেন্দ্র দখলের চেষ্টা করলে কোন ছাড় দেওয়া হবে না। কেন্দ্র দখল যেন না হয় প্রত্যেকটি কেন্দ্রে সিসি ক্যামেরা লাগানো হচ্ছে। পুলিশকে দেয়া হচ্ছে ২৫ হাজার ৭শ বডি অন ক্যামেরা। ব্যবহার করা হবে ড্রোন ও সুরক্ষা অ্যাপ। তারপরও যদি কেউ কেন্দ্র দখল করে তাহলে সে কারো ভাই হোক বোন হোক ছাড় দেওয়া হবে না।
সোমবার বিকেলে নগরের সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সম্পাদনের লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।
অবৈধ অস্ত্রের কথা স্বীকার করে তিনি আরও বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার হয়নি। তবে তৎপরতায় উদ্ধার বাড়ছে। সকলের নির্বাচন শান্তিপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। শেরপুরের মত এমন ঘটনা আরও কোথাও হবে না। সেই লক্ষ্যে জোরদার করা হয়েছে নিরাপত্তা।