বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনে ধানের শীষের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘প্রত্যেকটা নাগরিকের কিছু সাংবিধানিক অধিকার আছে। সেই অধিকারগুলো যত দিন পর্যন্ত আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারব না, তত দিন পর্যন্ত গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আর গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ না দিতে পারলে ক্ষমতার পালাবদল হলেও নেতাদের চরিত্রের উন্নতি হবে না।’
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-৩ আসনে জিনজিরা ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশের সবার ভিন্ন মত থাকতে পারে, ভিন্ন পথ থাকতে পারে, তবে দেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে এক থাকতে হবে।’ আগামী নির্বাচনে নির্বাচিত হলে সুন্দর কেরানীগঞ্জ গড়ার লক্ষ্যে মাস্টার প্ল্যান করার ঘোষণা দেন তিনি।
পরিকল্পিত মডেল কেরানীগঞ্জ গড়ে আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স ট্রেনিং সেন্টার, উন্নত শিক্ষার ব্যবস্থা, রাস্তাঘাট করা হবেও বলে জানান তিনি। সাধারণ ভোটারদের ১২ তারিখে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভোট আপনাদের নাগরিক অধিকার, ভোট আমাকে না দেন, যাকে খুশি দেন তা-ও ভোটটা দিয়েন।