একদিকে গায়ে হাত আরেক হাতে ফ্যামিলি কার্ড নারীরা চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, যারা জুলাই মানে না, তাদের জন্য নির্বাচনও নাই।
তিনি আরও বলেন, আগে কিছু মানুষ এ বন্দরকে (চট্টগ্রাম) বিক্রি করে কপাল বানিয়েছে। আগামীতে এ সুযোগ দেওয়া হবে না। জনগণের বন্দর জনগণেরই হবে।