Image description

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, প্রধানমন্ত্রী তা‌রেক রহমান ঐক্যের ডাক দি‌য়ে‌ছেন। আমাদের ঐক‌্য হ‌তে পা‌রে ভার‌তের আধিপাত‌্যবা‌দের বিরু‌দ্ধে। তবে ঐক্যের পর আর কোনো চাঁদাবাজি চল‌বে না। চাঁদাবাজ‌দের সঙ্গে এন‌সি‌পির কোনো ঐক‌্য হ‌তে পা‌রে না।

আজ শুক্রবার বিকালে গাজীপুর চান্দনা চৌরাস্তা মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সহযোগী সংগঠন আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোজাম্মেল হক ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে উদ্দেশ্য করে বলেন, ‘দেখে যান এখানে আমরা আছি আপনারা নেই।’ যেখানেই তাদের পাওয়া যাবে সেখানেই তাদের বিচারের আওতায় আনতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে তিনি ভারতের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনাদের মন্ত্রীদের মুখে টেপ লাগিয়ে রাখুন। বাংলাদেশকে যদি অস্থিতিশীল করার চেষ্ট করা হয় তাহলে ভারতের অখণ্ডতা থাকবে কিনা সেই নিশ্চয়তা আমরা দিতে পারি না। বাংলাদেশ যদি শান্তিতে থাকতে না পারে ভারতও শান্তিতে থাকতে পারবে না।

 

তিনি আরো বলেন, অনেক রাজনৈতিক দল গোল টেবিল বৈঠক করে। আমরা বলি যে কোনো গোল টেবিল বৈঠক হবে না। যদি ঐক্য হতে হয় রাজপথে ঐক্য হতে হবে। রক্তে রক্তে সেই ঐক্য লেখা থাকতে হবে। কোনো গোল টেবিলে ঐক্য হবে না।

 

সমা‌বে‌শে এন‌সি‌পির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম শ্রমিক‌দের সন্তা‌নদের জন‌্য চি‌কিৎসা ও শিক্ষার জন‌্য প্রয়োজনীয় ব‌্যবস্থা গ্রহ‌ণের জন‌্য সরকা‌রের কা‌ছে অনু‌রে‌াধ জানান।

 

বাংলা‌দে‌শের সঙ্গে বন্ধুত্ব চাইলে দিল্লি সরকার‌কে আগে হা‌সিনা‌কে ফেরত পাঠা‌তে হবে ব‌লেও তিনি দাবি করেন।

সমাবেশে এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে গাজীপুরের ভোগড়া বাইপাস মোড় থেকে ৮ দফা দাবি‌তে একটি বি‌ক্ষোভ মিছিল চান্দনা চৌরাস্তায় গিয়ে শেষ হয়। মিছিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন।