Image description

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই আনন্দ মিছিল করেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। মিছিল শেষে তিনি বলেছেন, বিএনপি সরকারের এই বাজেটে দেশের প্রায় সব শ্রেণি-পেশার মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা তথা সাধারণ মানুষের কষ্ট লাঘবে নিত্যপ্রয়োজনীয় প্রায় প্রতিটি ভোগ্যপণ্যের ওপর কর কমানো হয়েছে।

নাজমুল জানান, বাজেট বাস্তবায়নের জন্য জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী কাজ করে যাবে, সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে।

আনন্দ মিছিলে আরও উপস্থিত ছিলেন- স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম মাসুম বিল্লাহ, ফয়েজ উল্লাহ্ ফয়েজ, সারওয়ার ভূইয়া রুবেল, জেড আই কামাল, ফয়সাল আহম্মেদ খান, সহ-সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান আবীর, জসীম, মামন, মাসুম ভূইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আসাদ, ইকবাল কবির চাকলাদার, আব্দুল মমিন, লুৎফর রহমান খান, শাহ আলম তপু, আপ্যায়ন সম্পাদক এম. আরজ আলী (শান্ত), যোগযোগ সম্পাদক আবদুল আলীম, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলিম লালন, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক হারুন অর রশিদ, সহ-আইন সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল, সহ-আপ্যায়ন সম্পাদক মো. সাইদুজ্জামান পাশা, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক এস. খোকন, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, অমিত হাসান হাফিজ প্রমুখ।

এর আগে এদিন বিকেল ৩টায় জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ সংসদ নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করার পর এটাই প্রথম বাজেট।