এক মাসের ব্যবধানে ফের বাড়ল জ্বালানি তেলের দাম। এবার ডিজেলের দাম না বাড়লেও অন্যান্য জ্বালানি তেলের দাম লিটার প্রতি বেড়েছে ৫ টাকা।
আজ রবিবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এ তথ্য।
নতুন দর অনুযায়ী, জুন মাসে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা এবং পেট্রল বিক্রি হবে ১৩৫ টাকায়।