ইরানের সশস্ত্র বাহিনী এখনো ‘ট্রিগারে হাত রেখে প্রস্তুত আছে’ বলে মন্তব্য করেছেন দেশটির সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি।
সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদনে বলা হয়েছে মোহাজেরানি বলেছেন, ‘যুদ্ধের ছায়া এখনো রয়ে গেছে এবং আমাদের সশস্ত্র বাহিনী এখনো ট্রিগারে হাত রেখে প্রস্তুত অবস্থায় রয়েছে।’
মোহাজেরানি জানান, হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক ব্যবস্থাপনা এবং চলমান আলোচনা জনগণের ইচ্ছার সঙ্গে সামঞ্জস্য রেখে এগোচ্ছে। তিনি জনগণকে ‘ইরানি ক্ষেপণাস্ত্রের জ্বালানি’ বলে উল্লেখ করেন।
তিনি আরও বলেছেন, চলমান রয়েছে ইরানের অর্থনৈতিক পুনরুদ্ধারও।
মার্কিন নৌ অবরোধকে তিনি ‘জলদস্যুতা’ হিসেবে আখ্যা দিয়ে সতর্ক করেন, এটি বাজারে প্রভাব ফেলতে পারে।
তার ভাষায়, সরবরাহ ও চাহিদার স্থিতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে বাজার নিয়ন্ত্রণে সম্ভাব্য সব পদক্ষেপ নিচ্ছে সরকার।