বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় মিন্টু শেখ ওরফে মিঠু শেখ নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১৮ মে) সন্ধ্যার পর উপজেলার বোলপুর এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। ঘটনার পর তার ডান হাত কেটে নিয়ে যাওয়ার অভিযোগও উঠেছে, যা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান।
পুলিশ জানায়, ঘটনার বিস্তারিত তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।
শীর্ষনিউজ