Image description

ডিফেন্স পলিসি আমাদের সম্পূর্ণ ভারত থেকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষবিদ ও গবেষক ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ।

 

সম্প্রতি এশিয়া পোস্টের আলাপন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেছেন।

 

ড. আরিফ বিল্লাহ বলেন, আমাদের ডিফেন্স পলিসি বা প্রতিরক্ষা নীতি সম্পূর্ণ ভারত থেকে বের করে আনতে হবে। কারণ আমাদের মিলিটারিকে এখন কী বানানো হয়েছে? তাদের দিয়ে হাতিরঝিল বানানো হচ্ছে, মেডিকেল কলেজ বা রাস্তাঘাট বানানো হচ্ছে। অথচ আমাদের দেশে কোনো মিসাইল বা ট্যাংক তৈরি হচ্ছে না।

 

উদাহরণ দিয়ে শিক্ষবিদ ও গবেষক ড. আবু মুসা মোহাম্মদ আরিফ বিল্লাহ বলেন, আফগানিস্তানের মতো একটা বিধ্বস্ত দেশ, সেখানকার মৌলভিরাও এখন অনেক কিছু তৈরি করছে, কিন্তু আমরা পারছি না কারণ ভারত আমাদের বাধা।

 

ভারতের বিষয়ে তিনি আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের সব সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ভারতনির্ভর বাজার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তিস্তা প্রকল্পের জন্য চায়না টাকা নিয়ে প্রস্তুত আছে। চায়নার রাষ্ট্রদূত বলছেন আমাদের বললেই আমরা কাজ শুরু করব, কিন্তু এই সরকার ভারতের ভয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমাদের নদী শাসনের ক্ষেত্রে ভারত বাদ দিয়ে চায়নার সাহায্য নেওয়া উচিত কারণ ভারত আমাদের সম্পদ শোষণ করছে।

 

যুক্তরাষ্ট্রের সাম্রাজ্য আগামী ১০ বছরের মধ্যে শেষ হয়ে যাবে মন্তব্য করে ড. আরিফ বিল্লাহ বলেন, তখন চায়না, রাশিয়া, ইরান বা টার্কি হবে বিশ্বের প্রধান শক্তি। আমাদের ফরেন পলিসি এখন থেকে চায়না, রাশিয়া, ইরান, পাকিস্তান ও মালয়েশিয়ার দিকে রাখা উচিত। ভারতের সঙ্গে মিলে আমাদের ডিফেন্স কৌশল তৈরি করা মানে হলো আগুনে পানি ঢালা। আমাদের নিজেদের স্বার্থেই এই ভারতনির্ভরতা কাটাতে হবে।